দুই শিশুকে ‘বীর সৈনিক’ উপাধি দিল রেলওয়ে

রাজশাহী প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৭, ১৬:৩১আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ১৬:৩৭

দুই শিশুকে রেলওয়ের সংবর্ধনা



দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করার জন্য সেই দুই শিশু শিহাব ও লিটনকে ‘বীর সৈনিক’ উপাধি দিয়েছে রেলওয়ে। বৃহস্পতিবার দুপুরে তাদের সংবর্ধনা অনুষ্ঠানে রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার খায়রুল আলম রেলপথ মন্ত্রী মুজিবুল হকের পক্ষ থেকে এই উপাধির ঘোষণা দেন। সেই সঙ্গে মন্ত্রীর পক্ষ থেকে দুই শিশুর পরিবারকে ক্রেস্ট ও নগদ এক লাখ টাকা দিয়েছেন। এছাড়াও তাদের অজীবন বিনা টিকেটে ভ্রমণের জন্য রেল মন্ত্রণালয়ে সুপারিশ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে খায়রুল আলম বলেন, ‘এই দুই শিশুর মাথায় কীভাবে এলো লাল মাফলার দেখালে ট্রেন থেমে যাবে। তা আমাদের এখনও ভাবায়। তারা যে সহসিকতা ও বুদ্ধিমতার পরিচয় দিয়ে দেশের সম্পদ রক্ষা করেছে তা প্রশংসার দাবিদার। দুর্ঘটনা ঘটনার আগে যদি এগিয়ে আসা যায়, তাহলে দুর্ঘটনা এড়ানো সম্ভব। যা এই শিশুরা আমাদের চোখে আঙুল দিয়ে শিখিয়ে দিয়েছে। অনেকে দুর্ঘটনা দেখে এড়িয়ে যান। তাদের এই শিশুর কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। কারণ দেশের সম্পদ সবার। আর এই সম্পদ রক্ষায় শিশু থেকে উচ্চ পর্যায়ের সবাইকে এগিয়ে আসতে হবে।’

দুই শিশুকে রেলওয়ের সংবর্ধনা
রেলওয়ে পশ্চিমাঞ্চলের অতিরিক্ত জেনারেল ম্যানেজার সাবাহ উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রেলওয়ের এই অঞ্চলের প্রধান প্রকৌশলী রমজান আলী, সিসিএম মিহির কান্তি গুহ, পাকশী ডিআরএম (বিভাগীয় রেলওয়ে ম্যানেজার) অসীম কুমার তালুকদার, রেলওয়ে শ্রমিক লীগ ওপেন শাখার সভাপতি জহুরুল ইসলাম ও রেলওয়ে শ্রমিক লীগ সদর শাখার সভাপতি মোতাহার হোসেন প্রমুখ। রেলওয়ে শ্রমিক লীগের পক্ষ থেকেও দুই শিশুকে আর্থিক সহায়তা করা হয়েছে। অনুষ্ঠানে শিহাব ও লিটন কিভাবে ট্রেন থামিয়ে ছিল। তা অনুষ্ঠানে আগত সবার সামনে তুলে ধরা হয়।

এর আগে বৃহস্পতিবার সকালে রাজশাহী বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে বাঘা উপজেলা হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে শিশু শিহাব ও লিটনকে ৫ হাজার করে ১০ হাজার টাকা, ক্রেস্ট ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

দুই শিশুকে রেলওয়ের সংবর্ধনা



বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ।
প্রসঙ্গত, সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি স্টেশনের ৪০০ মিটার পূর্ব দিকে ঝিনা রেলগেটে রেললাইন ভাঙা দেখে লাল রংয়ের একটি মাফলার উঁচু করে ওড়াতে থাকে  দুই শিশু শিহাব ও লিটন। তখন ওই রেললাইনে আসা তেলবাহী ট্রেনটি থেমে যায়। তাদের  বুদ্ধিতে ইঞ্জিনসহ ৩২টি বগির একটি তেলবাহী ট্রেন দুর্ঘটনা থেকে রেহাই পায়।

আরও পড়ুন: হিলিতে এক সপ্তাহে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৪ টাকা

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি