নির্বাচন কমিশনের ওপর আস্থা নেই: ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৭, ১৪:৫৫আপডেট : ২২ ডিসেম্বর ২০১৭, ১৪:৫৫

ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল এরশাদ নির্বাচনে নিয়ম ভঙ্গ করেছে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সব মিলিয়ে রংপুর সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে। কিন্তু এই নির্বাচন কমিশনের ওপর এখনও আস্থা আনার মতো তেমন কিছু হয়েছে বলে বিএনপি মনে করে না।’ শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও কালিবাড়ি নিজ বাস ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন।

এ সময় সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আবুল কালাম আজাদসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘নির্বাচন কমিশনের গঠন প্রণালীই হচ্ছে ভুল। দেশের বরেণ্য ব্যক্তিত্ব যাদের প্রতি সবার আস্থা আছে তাদের নিয়ে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব করেছিলাম।’

নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। তার কাউকে তুষ্ট করার প্রয়োজন নেই। কারণ তারা যখন যে দলের সঙ্গে কথা বলেছেন, তখন তাকেই সন্তুষ্ট করেছেন। দেশের রাজনৈতিক সংকট মোকাবেলায় নিরপেক্ষ নির্বাচন কমিশনের বিকল্প নেই বলে মন্তব্য করেন ফখরুল।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী