মাগুরায় মুক্তিযুদ্ধের সংগঠক আছাদুজ্জামানের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৭, ০৪:০৭আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ০৬:৩৫

মুক্তিযুদ্ধের সংগঠন প্রয়াত আছাদুজ্জামানের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা জানানো হয় (ছবি- ফোকাস বাংলা) মাগুরার সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট আছাদুজ্জামানের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) দিনটিকে স্মরণ করেন জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রয়াত আছাদুজ্জামানের কবর জিয়ারত, শোক র‌্যালি, দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হয়।
প্রয়াত আছাদুজ্জামানের স্মরণে শোক র‌্যালি শহর প্রদক্ষিণ করে (ছবি- ফোকাস বাংলা) মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার সকাল ১০টায় দলীয় নেতাকর্মীরা শহরের ভায়না গোরস্থানে প্রয়াত আছাদুজ্জামানের কবর জিয়ারত করেন। এরপর সেখান থেকে একটি শোক র‌্যালি বের হয়ে তা শহর প্রদক্ষিণ করে। পরে দুপুরে নোমানী ময়দানে জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় স্মরণসভা।
প্রয়াত আছাদুজ্জামানের স্মরণসভায় (বাঁ থেকে) চিফ হুইপ, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর (ছবি- ফোকাস বাংলা) স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ এ এস এম ফিরোজ। বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার, সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) এ টি এম আব্দুল ওয়াহহাব, কামরুল লায়লা জলি, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়রম্যান পঙ্কজ কুন্ডু।
আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
আরও পড়ুন-
তিন দিনেও সন্ধান মেলেনি খুলনার ওয়ার্ড যুবলীগ নেতার

বিজয় দিবসের অনুষ্ঠানে অনুপস্থিত, নাটোরে ১২ কর্মকর্তাকে নোটিশ

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি