চার নারী ধর্ষণ: আবু শামার পরিকল্পনায় ডাকাতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ ডিসেম্বর ২০১৭, ১৪:০৫আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৭, ১৫:২৪

চট্টগ্রাম স্থানীয় যুবক আবু শামার (৪৫) পরিকল্পনায় কর্ণফুলী থানাধীন শাহমীরপুর এলাকার ওই বাড়িতে ডাকাতি ও চার নারীকে ধর্ষণ করা হয় বলে জানিয়েছে পুলিশ। মামলা তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক সন্তোষ কুমার চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্থানীয় আবু শামার পরিকল্পনায় ওই ডাকাতিতে পাঁচ জন অংশ নেয়। আমরা প্রধান পরিকল্পনাকারী হিসেবে তাকে গ্রেফতার করেছি।’ 

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় গ্রেফতার অপর আসামি মিজান মাতব্বরের জবানবন্দিতে আবু শামার বিষয়টি উঠে এসেছে। মিজান মাতব্বর স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দাবি করেছে আবু শামার পরিকল্পনায় ওই ডাকাতির ঘটনা ঘটে। তবে শামা ওই বাড়িতে প্রবেশ করেনি। বাইরে অপেক্ষা করছিল।’

তিনি আরও জানান, গ্রেফতার আবু শামাকে আজ আদালতে তোলা হবে।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর কর্ণফুলী থানাধীন শাহমীরপুর এলাকার একটি বাড়িতে ডাকাতির পর ওই পরিবারের চার নারীকে ধর্ষণ করে ডাকাতরা। এ ঘটনায় থানা পুলিশ মামলা নিতে গড়িমসি করে। পরে স্থানীয় সংসদ সদস্য ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের হস্তক্ষেপে ঘটনার পাঁচ দিন পর ১৭ ডিসেম্বর মামলা নেয় পুলিশ। সন্দেহভাজন হিসেবে তিন জনকে গ্রেফতার করা হয়। চাঞ্চল্যকর এ ঘটনায় নির্লিপ্ত থাকায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। সোমবার (২৫ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করে পুলিশ নিজেও ব্যর্থতার বিষয়টি স্বীকার করে। পরে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ওই মামলার তদন্তভার গ্রহণ করে পিবিআই। দায়িত্ব পাওয়ার পর ওইদিন বিকালে পিবিআই মিজানুর রহমান ওরফে মিজান মাতব্বরকে গ্রেফতারের কথা জানিয়ে আদালতে হাজির করে। সে চার নারী ধর্ষণের ঘটনায় সরাসরি জড়িত থাকার দায় স্বীকার করে মহানগর হাকিম আল ইমরানের আদালতে জবানবন্দি দেয়।
আরও পড়ুন:

চার নারী ধর্ষণ মামলার তদন্ত করবে পিবিআই

চার নারী ধর্ষণ: পুলিশের আংশিক ব্যর্থতা স্বীকার

চার নারী ধর্ষণ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের