চার নারী ধর্ষণ মামলার তদন্ত করবে পিবিআই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ ডিসেম্বর ২০১৭, ১৬:১২আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ১৬:২১

চট্টগ্রাম একই পরিবারের চার নারীকে ধর্ষণের ঘটনায় চট্টগ্রামের কর্ণফুলী থানায় দায়ের করা মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই চট্টগ্রাম মহানগর অঞ্চলের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সন্তোষ কুমার চাকমা বলেন, ‘থানা পুলিশের কাছ থেকে আমরা মামলার দায়িত্ব নিয়েছি। পিবিআই হেডকোয়ার্টার থেকে মামলার তদন্তভার গ্রহণের জন্য সোমবার (২৫ ডিসেম্বর) আমাদের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। আজ আমরা ওই চিঠি হাতে পেয়েছি।’

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর কর্ণফুলী থানাধীন শাহমীরপুর এলাকার একটি বাড়িতে ডাকাতির পর ওই পরিবারের চার নারীকে ধর্ষণ করে ডাকাতরা। এ ঘটনায় থানা পুলিশ মামলা নিতে গড়িমসি করে। পরে স্থানীয় সংসদ সদস্য ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের হস্তক্ষেপে ঘটনার পাঁচ দিন পর ১৭ ডিসেম্বর মামলা গ্রহণ করে পুলিশ। ওই মামলায় পুলিশ তিনজনকে গ্রেফতার করলেও এখন পর্যন্ত তাদের কাছ থেকে মামলার গুরুত্বপূর্ণ কোনও তথ্য বের করতে পারেনি। চাঞ্চল্যকর এ ঘটনায় পুলিশ নির্লিপ্ত থাকায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। সোমবার (২৫ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করে পুলিশ নিজেও ব্যর্থতার বিষয়টি স্বীকার করেছে।

সোমবার দুপুরে কর্ণফুলী থানায় সংবাদ সম্মেলন করে পুলিশে আংশিক ব্যর্থতার কথা স্বীকার করে নগর পুলিশের উপকমিশনার (বন্দর) হারুণ অর রশিদ হাযারী বলেন, ‘অস্বীকার করা সুযোগ নেই। মামলা গ্রহণ করা থেকে শুরু করে ঘটনার তদন্তে পুলিশের আংশিক ব্যর্থতা রয়েছে। চাঞ্চল্যকর এই মামলায় আলামত সংগ্রহ থেকে আসামিদের গ্রেফতারে পুলিশের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত ছিল।’

আরও পড়ুন- 

চার নারী ধর্ষণ: পুলিশের আংশিক ব্যর্থতা স্বীকার

চার নারী ধর্ষণ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের