নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত দুই

নরসিংদী প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৭, ১১:২৪আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ১১:৫৭

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত দুই ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বড়ইতলায় রেকার-লেগুনা সংঘর্ষে এক শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থার্মেক্স গ্রুপের শ্রমিক-পথযাত্রীসহ অন্তত ১৫ জন আহত হন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে মহাসড়কের বড়ইতলায় এ ঘটনা ঘটে। এসময় উত্তেজিত শ্রমিক ও জনতা প্রায় বেশকটি যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ভাঙচুর ও রেকারটিতে অগ্নিসংযোগ করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রেকারটি মহাসড়ক দিয়ে ইটাখোলা থেকে নরসিংদীর দিকে যাচ্ছিলো। এসময় ঘনকুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে থার্মেক্স মিলের গেইটে দাড়নো ইটাখোলাগামী লেগুনার সঙ্গে রেকারটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজতেমায় অংশ নিতে যাওয়া নরসিংদীর ভেলানগর মহল্লার রিপন মিয়ার ছেলে জিহাদ (১০) ও থার্মেক্স গ্রুপের আদুরি এপারেলেসের সেমপল বিভাগের শ্রমিক ইয়াসিন আরাফাত (২৮) নিহত হন।

এসময় মৌলভিবাজার যাওয়ার পথে বিটিভির গাড়িতে হামলা করে অবরোধকারীরা। গাড়িতে থাকা বিটিভির প্রোগ্রাম প্রডিউসার মামুন মাহমুদ ও ক্যামেরাপারসন আব্দুল কাদের এবং সংবাদ সংগ্রহের সময় সিএনএন বাংলার নরসিংদী প্রতিনিধি মাইনউদ্দিন সরকারসহ বেশ কয়েকজন আহত হন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, দীর্ঘ দুই ঘণ্টা অবরোধ থাকার পর থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান ও পুলিশের যৌথ সহায়তায় মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ শ্রমিকরা।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি