ইউপি সদস্যের হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পিরোজপুর প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৭, ১৪:৪৫আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ১৪:৫৪

পিরোজপুর পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ইউপি সদস্য ইদ্রিস তালুকদারকে পিটিয়ে দুই পা ও এক হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার তুষখালী লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইদ্রিসকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানের চিকিৎসকরা রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
ইদ্রিস উপজেলার ২নং ধানীসাফা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি হাবিবুর রহমান তালুকদার (৫০) হত্যা মামলার আসামি।
জানা গেছে, ইদ্রিস তালুকদার মঙ্গলবার বিকালে ধানীসাফা ইউনিয়ন পরিষদ থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বুড়িরচর গ্রামের তুষখালী লঞ্চঘাটের কাছে আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষরা তার ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে তার হাত-পা ভেঙে দেয়।
ধানীসাফা ইউপি চেয়ারম্যান (বিএনপি নেতা হাবিবুর রহমান তালুকদার হত্যা মামলার আসামী) হারুনর রশীদ তালুকদার অভিযোগ করে বলেন, ‘স্থানীয় শাহীন তালুকদার, স্বপন তালুকদার, খলিল মোল্লা, শাহ আলম ও তালুকদারের নেতৃত্বে ২৫-৩০ জনের একদল লোক ইদ্রিস তালুকদারের মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তারা হাতুরি দিয়ে পিটিয়ে ইদ্রিসের হাত-পা ভেঙে স্থানীয় শহিদুল তালুকদারের বাড়ির পেছনে ফেলে রেখে যায়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে যাই। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, ধানীসাফা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান তালুকদারকে হত্যার ঘটনায় তার ছেলে কলেজছাত্র মো. হাফিজুর রহমান বাদী হয়ে ৬ সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করেনে। মামলায় ধানীসাফা ইউপি চেয়ারম্যান ও ধানীসাফা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদকে প্রধান আসামি ও ধানীসাফা ইউনিয়নের ৪নং (উদয়তারা -বুড়িরচর) ওয়ার্ডের ইউপি সদস্য ইদ্রিস তালুকদারকে ২নং আসামিসহ ১৭ জন নামীয় ও আরও ৫ থেকে ৬ জন অজ্ঞাতনামাদের আসামি করা হয়। এ মামলায় ধানীসাফা ইউপি চেয়ারম্যান ও ধানীসাফা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ ও ধানীসাফা ইউনিয়নের ৪নং (উদয়তারা -বুড়িরচর) ওয়ার্ডের ইউপি সদস্য ইদ্রিস তালুকদার প্রথমে উচ্চ আদালত থেকে জামিন নেন। এর আগে তারা নিম্ন আদালত থেকেও জামিন নিয়েছেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী