ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি
০১ জানুয়ারি ২০১৮, ১০:০৪আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ১০:০৪

কুয়াশায় ফেরি চলাচল বন্ধ ঘন কুয়াশায় দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে যোগাযোগের অন্যতম রুট পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। সোমবার (১ জানুয়ারি) সকাল ৭টা থেকে এই নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল।

তিনি জানান, ঘন কুয়াশায় মাঝ নদীতে চারটি ফেরি আটকে রয়েছে। এগুলো হচ্ছে ফেরি শাহ আলী, কেরামত আলী, রজনীগন্ধা ও মাধবীলতা।

তিনি আরও জানান, কুয়াশার কারণে পাটুরিয়া ঘাটে দুটি এবং দৌলতদিয়া ঘাটে আরও ১১টি ফেরি নোঙর করে আছে।
ফেরি সেক্টরের ওই দায়িত্বশীল কর্মকর্তা জানান, ভোর রাত থেকে তীব্র কুয়াশা পড়তে থাকে। ফলে নদীপথে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। 
ফেরির মাস্টারদের উদ্ধৃতি দিয়ে সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, ঘন কুয়াশার মাত্রা এতটাই বেশি যে নিকটবর্তী কোনও বস্তুই সার্চ লাইট কিংবা ফগ লাইট জ্বালিয়ে দেখা সম্ভব হচ্ছে না। এজন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে বাধ্য হয়ে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ সময় যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ নদীতে চারটি ফেরি আটকা পড়ে।
কুয়াশা কমে গেলেই ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান