মায়ের কোল থেকে নিয়ে শিশুকে আছড়ে হত্যা করলো বাবা

ঝিনাইদহ প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০১৮, ১০:১৮আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ১০:১৮

ঝিনাইদহ ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর কোল থেকে আড়াই বছর বয়সী কন্যা শিশুকে নিয়ে আছড়ে হত্যা করেছে পাষণ্ড বাবা। বুধবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

হরিনাকুণ্ডু থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, শ্রীপুর গ্রামের লিটন মণ্ডলের সঙ্গে স্ত্রী সাদিয়া বেগমের দাম্পত্য কলহ লেগেই থাকতো। মঙ্গলবার রাতে সাদিয়া তার স্বামী লিটনের পকেট থেকে ৫০ টাকা নেয়। এ নিয়ে বুধবার তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে লিটন তার স্ত্রীকে মারতে থাকে। স্ত্রী প্রতিবাদ করলে তার কোলে থাকা আড়াই বছরের কণ্যা লিপিকে নিয়ে পাকা ঘরের মেঝেতে আছড়ে হত্যা করে। এরপর ঘাতক বাবা লিটন পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশু লিপির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী