পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

মা‌নিকগঞ্জ প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০১৮, ০৯:২৪আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ০৯:২৮

ফেরি চলাচল বন্ধ ঘন কুয়াশার কারণে শুক্রবার (৫ জানুয়ারি) সকাল পৌনে ৮টা থেকে পাটু‌রিয়া ও দৌলতদিয়া নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল ফেরি বন্ধের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

মহিউদ্দিন রাসেল জানান, এই রুটে চলাচলের সময়  মাত্রাতিরিক্ত কুয়াশায় নৌপথ দেখতে না পেয়ে ঘাট এলাকায় নোঙর করে ফেরিগুলো। এর পরপরই দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

সকালে পাটুরিয়া প্রান্তে ৮টি ও দৌলতিদয়া ঘাট প্রান্তে আরও ৯টি ফেরি  নোঙর করে ছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নদীর উভয় পাড়ে দুই ঘাটে কয়েকশ যানবাহন আটকে পড়েছে। 
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল আরও জানান, কুয়াশার তীব্রতা কেটে গেলে আটকে পড়া যানবাহন ফেরিতে পারাপার করা হবে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি