আসামে ৬৩ মামলার আসামি আমিনুর অস্ত্র ও গুলিসহ পাটগ্রামে গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০১৮, ১২:০৩আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ১২:১১

আসামে ৬৩ মামলার আসামি আমিনুর অস্ত্র ও গুলিসহ পাটগ্রামে গ্রেফতার ভারতের আসাম রাজ্যে মাওবাদী চরমপন্থী দলের সদস্য ও ৬৩ মামলার পলাতক আসামি আমিনুর মাতব্বরকে লালমনিরহাটের পাটগ্রামে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৪৮ রাউন্ড গুলি ও একটি পিস্তল জব্দ করেছে পুলিশ। আমিনুরের সঙ্গে আরও একজনকে আটক করা হয়েছে।

পাটগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফিরোজ কবির জানান, আমিনুর মাতব্বর ওরফে জাকির মাতব্বর ওরফে পাগলা আটাং (২৬) ভারতের আসাম প্রদেশের কোকড়াঝাড় জেলার গোসাইগঞ্জ উপজেলার মাটিয়াপাড়া এলাকার মৃত বাবলু মাতব্বরের ছেলে। তাকে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার পশ্চিম জগতবেড় এলাকার সাহাজুল ইসলামের ছেলে আব্দুর রশিদের (৩২) বাড়ি থেকে বৃহস্পতিবার দিনগত রাত আনুমানিক ২টার দিকে আটক করা হয়। বাড়ির মালিক আব্দুর রশিদকেও আটক করা হয়েছে। এ সময় আমিনুরের কাছ থেকে ইতালিতে তৈরি একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৪৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ফিরোজ কবির আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুর মাতব্বর জানিয়েছে ভারতের জেলে আব্দুর রশিদের সঙ্গে তার পরিচয়। এই পরিচয়ের সূত্র ধরে আমিনুর দুই থেকে আড়াই মাস আগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করে।  

পাটগ্রাম থানার ওসি অবনী শঙ্কর কর বলেন, ‘আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তবে তদন্তের স্বার্থে এর বাইরে এখনই আর কিছু বলা যাচ্ছে না।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি