ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর কুমিল্লা মেডিক্যাল বন্ধ

কুমিল্লা প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০১৮, ১৪:১৯আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ১৪:২৩

কুমিল্লা মেডিক্যাল কলেজ কুমিল্লা মেডিক্যাল কলেজের (কুমেক) ছাত্রাবাসে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় আগামী ১১ জানুয়ারি পর্যন্ত কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের ছাত্রাবাস ছাড়ার নির্দেশ দিয়েছে কুমেক কর্তৃপক্ষ।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে মেডিক্যাল কলেজের শেখ রাসেল ছাত্রাবাসে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত ছাত্ররা ছাত্রলীগ কুমিল্লা মেডিক্যাল কলেজ শাখার সাবেক দুই সভাপতি আবদুল হান্নান ও হাবিবুর রহমানের সমর্থক। গুরুতর আহত দুজন ছাত্র হলেন, আবদুল হান্নানের সমর্থক তৌফিক আহমেদ ও হাবিবুর রহমানের সমর্থক ইরফানুল হক। তারা মেডিক্যাল কলেজের ২৩তম ব্যাচের পঞ্চম বর্ষের শিক্ষার্থী। তারা দুইজন মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আবু সালাম মিয়া বলেন, বৃহস্পতিবার গভীর রাতে কুমেক ছাত্রাবাসে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী