সিলেটে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ আটক ৩

সিলেট প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০১৮, ১৪:১৯আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ১৪:২০

বিপুল পরিমাণ বিস্ফোরকসহ আটক ৩ সিলেটের কানাইঘাট থেকে বিপুল পরিমাণ উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরকসহ তিন নাশকতাকারীকে আটক করেছে র‍্যাব। রবিবার (৭ জানুয়ারি) বিকালে র‌্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে কানাইঘাটের সুরাইঘাট বাজারের হোসেন আহমদের বাড়ি থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করে।

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে সিলেট র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মাইন উদ্দিন এসব তথ্য জানান।  

আটককৃতরা হচ্ছে- কানাইঘাটের হালাবাদি গ্রামের এতিম আলীর ছেলে ইব্রাহীম (৪০), একই উপজেলার সোনারতন গ্রামের কাহির মিয়ার ছেলে আশিক (১৯) ও হরজাইল মিয়ার ছেলে রায়হান (২০)।

সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মাইন উদ্দিন জানান, আটককৃতদের কাছ থেকে কাগজে মোড়ানো ৩০০ পিস হাই এক্সপ্লোসিভ পাওয়ার জেল এবং ৩০০ পিস  ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়। এসব বিস্ফোরক ১০টি একই সঙ্গে ব্যবহার করে ২-৩ তলা একটি স্থাপনা গুড়িয়ে দেওয়া সম্ভব।

তিনি আরও জানান, আটককৃতদের কানাইঘাট থানায় হস্তান্তর করার পর মামলা দায়ের করা হবে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে