‘দেশের উন্নয়নের জন্য মানুষকে এগিয়ে নিতে হবে’

বগুড়া প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৮, ১৯:৪৭আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ২০:০১

প্রতিবন্ধীদের মধ্যে ছাগল বিতরণ করছেন ফজলে রাব্বী মিয়া (ছবি- প্রতিনিধি)

দেশের উন্নয়নের জন্য মানুষকে এগিয়ে নিতে হবে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। বুধবার (১০ জানুয়ারি) দুপুরে শহরতলির নওদাপাড়ায় ‘হোটেল মম ইন’ –এ দরিদ্র প্রতিবন্ধীদের মধ্যে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফজলে রাব্বী মিয়া বলেন, ‘দেশের উন্নয়নের জন্য মানুষকে এগিয়ে নিতে হবে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল-এর সব সূচক বাংলাদেশ অর্জন করেছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারার বাহিরে রাখা যাবে না। এক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে।’

প্রতিবন্ধীরা এখন সমাজের বোঝা নয় জানিয়ে তিনি আরও বলেন, ‘প্রতিবন্ধীরা প্রশিক্ষণ নিয়ে জনসম্পদে পরিণত হয়েছে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টিএমএসএস-এর (ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ) পরিচালক সোহরাব আলী খান। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-এর (পিকেএসএফ) উপ-পরিচালক কামরুজ্জামান খানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে এ সংস্থার উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) গোলাম তৌহিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার বগুড়া আব্দুল জলিল, পিকেএসএ-এর উপ-মহাব্যবস্থাপক (কার্যক্রম) একেএম নূরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলীমুর রাজী, টিএমএসএস-এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, উপ-নির্বাহী পরিচালক ডা. মতিউর রহমান, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশা, পুন্ড্র ইউনির্ভাসিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান স্থপতি এমএইচএম শাহজাহান তরু প্রমুখ বক্তব্য রাখেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে