ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার মাদক ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১১ জানুয়ারি ২০১৮, ০৬:১৪আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ০৬:৩৮

ধ্বংস করা হচ্ছে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ব্রাহ্মণবাড়িয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৫ ও ৬০ ব্যাটালিয়ন উদ্যোগে জব্দ করা পাঁচ কোটি টাকারও বেশি মূল্যের মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে এসব মাদক দ্রব্য ধ্বংস করা হয়।
ধ্বংস করা মাদক দ্রব্যের মধ্যে ছিল ফেনসিডিল, হুইস্কি, ইয়াবা, গাঁজা, বিয়ারসহ বিভিন্ন ধরনের বিদেশি মদ।
মাদক দ্রব্য ধ্বংস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি বলেন, ‘মাদক আমাদের দেশের তরুণ ও যুবসমাজকে বিপথগামী করে তুলছে। মাদকের হাত থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা করা জরুরি।’
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ফেনসিডিলের বোতল অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল গাজী আহসানুজ্জামান বলেন, ‘এ মাসে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনী— এই তিন জেলায় প্রায় ৫০ কোটি টাকা মূল্যের মাদক ধ্বংস করা হবে। মাদকের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। আমরা বিজিবি সেই জিরো টলারেন্সই বাস্তবায়ন করছি।’
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পৌরসভার মেয়র নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ্ আলী, ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদুর রহমান, সহকারী পুলিশ সুপার (হেড কোয়াটার্স) মো. আবু সাঈদসহ স্থানীয় ব্যক্তিরা।
আরও পড়ুন-
তীব্র শীতে নাকাল কুষ্টিয়া

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি