নাইক্ষ্যংছড়ি থেকে ৪৬ রোহিঙ্গা পরিবারকে কক্সবাজারে হস্তান্তর

বান্দরবান প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০১৮, ১৫:১০আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ১৫:১০

বান্দরবান  

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির শাপমারা ঝিড়ি থেকে ৪৬ রোহিঙ্গা পরিবারকে কক্সবাজারের বালুখালীতে হস্তান্তর করা হয়েছে। রবিবার সকালে জাতিসংঘ উদ্বাস্ত হাইকমিশনারের উপসচিব সামশুদ্দোহা ও ইউনেক্সোর প্রতিনিধি মো. রেজাউল করিমসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিল।

স্থানীয়রা জানায়, রবিবার সকালে কক্সবাজার থেকে সংস্থার প্রতিনিধিরা এসে শাপমারা ঝিড়ি থেকে ৪৬ পরিবারের ১৯৯ জনকে ৬টি গাড়িতে করে কক্সবাজারের বালুখালীতে নিয়ে যায়।

নাইক্ষ্যংছড়ির বাসিন্দা আবদুল হামিদ বলেন, ‘৫০ পরিবারকে নিয়ে যাওয়ার কথা থাকলেও কক্সবাজারে হস্তান্তরের কথা শুনে ৮ জন পালিয়ে যায়। তাই চারটি পরিবারকে নিতে পারেনি।’

এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল বলেন, ‘রবিবার সকালে ৪৬ পরিবারকে নিয়ে গেলেও ইউএনও, জনপ্রতিনিধি বা এলাকার কাউকে বিষয়টি জানানো হয়নি। তাই এসময় কারা কারা উপস্থিত ছিল তা আমি  ইউএনও বা আমি জানি না। নিয়ে যাওয়ার পর আমরা শুনেছি। জাতিসংঘ উদ্বাস্ত হাইকমিশনারের উপসচিব সামশুদ্দোহা ও ইউনেক্সোর প্রতিনিধি মো. রেজাউল করিমসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা শাপমারা ঝিড়ি থেকে ৪৬ পরিবারকে কক্সবাজারের বালুখালীতে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, এখনো নাইক্ষ্যংছড়িতে ২ হাজার ৭শ’ পরিবার রয়েছে। সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কোনও রোহিঙ্গাই বান্দরবানে থাকতে পারবে না। তাই আজ থেকে আবারও কক্সবাজারে রোহিঙ্গা হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে।

আরও পড়তে পারেন: ভারতে পাচারকালে ১৩২০ কেজি পেঁয়াজের ফুলকা উদ্ধার

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে