প্রতিপক্ষের ছুরিতে মহসিন কলেজ ছাত্রলীগের দুই কর্মী আহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ জানুয়ারি ২০১৮, ১৬:৫৩আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ১৬:৫৩

ছুরিকাঘাতে আহত ছাত্রলীগকর্মী চট্টগ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মহসিন কলেজ ছাত্রলীগের দুই কর্মী আহত হয়েছেন। রবিবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কলেজের অদূরে দেব পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন রাশেদুল ইসলাম ও আবির হোসেন। তারা কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী। দুজনই প্রয়াত আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর সমর্থক হিসেবে পরিচিত।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই ) আলাউদ্দিন তালুকদার জানান, ছুরিকাঘাতে আহত দুই ছাত্রকে তাদের সহপাঠীরা হাসপাতালে নিয়ে আসে।

ছুরিকাঘাতে আহত ছাত্রলীগকর্মী এদিকে স্থানীয় যুবলীগ নেতা নুরুল মোস্তফা টিনুর অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মাইমুন উদ্দিন মামুন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মোবাইল ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় স্থানীয় যুবলীগ নেতা টিনুর অনুসারী বহিরাগতরা ছুরিকাঘাত করে।’ যারা ঘটনাটি ঘটিয়েছে তারা সবাই টোকাই বলে তিনি জানান।

তবে নুরুল মোস্তফা টিনু বাংলা ট্রিবিউনকে বলেন, 'এ ধরনের কোনও ঘটনার খবর আমি পাইনি।’ তিনি উল্টো অভিযোগ করেন, ‘রনির অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীরা শনিবার রেদওয়ান নামে তাদের এক কর্মীকে ছুরিকাঘাত করেছে।'

রাজনীতিতে ছাত্রলীগ নেতা মামুন মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির অনুসারী। রনি প্রয়াত নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ছিলেন। অন্যদিকে টিনু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির অনুসারী হিসেবে পরিচিত।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে