মাইক্রোবাস-চান্দের গাড়ির মধ্যে সংঘর্ষে একজন নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৮, ১৪:৪৯আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১৮:৩৭

  দুর্ঘটনা

হবিগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোবাস ও চান্দেরগাড়ির মধ্যে সংঘর্ষে  একজন নিহত ও ১৫ যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলো, জেলার বানিয়াচং উপজেলার তারাসই গ্রামের সাবান উল্লার ছেলে আব্দুল গণি (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ মাজারের ওরস থেকে একটি মাইক্রোবাস বানিয়াচং যাওয়ার পথে হবিগঞ্জগামী একটি চান্দের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসটি উল্টে গেলে ১৬ যাত্রী আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।  

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজিব চৌধুরী জানান, আহতদের মধ্যে গনি মিয়ার মাথায় আঘাত লাগায় প্রচণ্ড রক্ষকরণ হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে আসার পথেই তিনি মারা যান।

 আরও পড়ুন: শীতে কাঁপছে গাইবান্ধা

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের