স্কুলছাত্র আদনান খুনের ঘটনায় মামলা

চট্টগ্রাম প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৮, ২০:২১আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ২০:৩১

  চট্টগ্রাম

স্কুলছাত্র আদনান হত্যার ঘটনায় তার বাবা প্রকৌশলী আখতারুল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে মামলা দায়ের করেছেন। ঘটনার দুই দিন পর চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় তিনি মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন।  

ওসি জসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, নিহত আদনানের বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় গ্রেফতার পাঁচ জনসহ অজ্ঞাতনামা আরও  ৪/৫ জনকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, ১৬ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে প্রতিপক্ষের এক কিশোরের ছুরিকাঘাতে খুন হয় আদনান।সে নগরীর কলেজিয়েট স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিল। তার বাবা আখতারুল আজম এলজিইডির  প্রকৌশলী। তাদের গ্রামের বাড়ি ফটিকছড়ি এলাকায় হলেও তারা নগরীর জামালখান প্রেসক্লাব ভবনের পেছনে আম্বিয়া অ্যাসোসিয়েটস ভবনে থাকতো।

আরও পড়ুন: নাইক্ষ্যংছড়ি থেকে প্রতিদিনই রোহিঙ্গাদের কক্সবাজারে হস্তান্তর করা হচ্ছে

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম