সাতক্ষীরায় নেওয়া হচ্ছে এমপিপুত্র অনীকের লাশ

সাতক্ষীরা প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৮, ১৪:২৫আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ১৪:২৭

আনীক আজিজ সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহর ছেলে অনীক আজিজ স্বাক্ষরের লাশ ঢাকা থেকে সাতক্ষীরায় আনা হচ্ছে। রবিবার (২১ জানুয়ারি)  হেলিকপ্টারে করে লাশ সাতক্ষীরা আনা হবে।

এর আগে রবিবার সকাল ৭টার দিকে রাজধানীর ন্যাম ভবনের ৬০৪ নম্বর ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

অনীকের চাচা সাংবাদিক শরিফুল্লাহ কায়সার জানান, ‘শনিবার ন্যাম ভবনের ফ্ল্যাটে অনীক ও তার বোন ছিল। তারা রাতের খাবার খেয়ে যার যার কক্ষে ঘুমিয়ে পড়ে। সকালে অনীককে ডাকাডাকি করেও ওঠানো যায়নি। পরে তার রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখা যায় তার লাশ ঝুলছে। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।’ 

তিনি আরও জানান, বাদ মাগরিব জানাজার নামাজ শেষে রসুলপুরে দাদার কবরের পাশে অনীককে দাফন করা হবে। তবে অনীকের মৃত্যুর কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।

এদিকে তার মৃত্যুর খবর সাতক্ষীরায় ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু। শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সদস্য মুস্তফা লুৎফুল্লাহ সাতক্ষীরা-১ তালা কলারোয়া আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বিজয়ী হন।

আরও পড়ুন- ন্যাম ভবন থেকে এমপি’র ছেলের লাশ উদ্ধার

/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম