রংপুরে ডাকাতি, ২৫ লাখ টাকার মালামাল লুট

রংপুর প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৮, ১৪:৪৭আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ১৫:৪০

রংপুরে ডাকাতি

রংপুর কোতোয়ালি থানা থেকে মাত্র ৫শ’ গজ দূরে উত্তরমুন্সিপাড়া মহল্লায় একটি বাড়ির দুটি ফ্লাটে ডাকাতি হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে হাত-পা বেঁধে ২০ ভড়ি সোনার অলঙ্কার, নগদ অর্থ ও মোটরসাইকেলসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ জানায়, রংপুর নগরীর উত্তর মুন্সিপাড়া মহল্লার ৪ নম্বর বাসার ২ নম্বর রোডের তিন তলা বাড়িতে বৃহস্পতিবার ভোরে ৭/৮ জনের একদল ডাকাত জানালার গ্রিল ভেঙে দোতলায় ঢুকে। ওই ফ্লাটের ভাড়াটিয়া রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. শরিফুল ইসলামের বাসার দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে একটি ঘরে নিয়ে হাত-পা বেঁধে রাখে। পরে স্টিলের আলমারি ও শোকেসের ড্রয়ার ভেঙে ১৫ ভড়ি সোনার অলঙ্কার ও নগদ ৫ লাখ টাকাসহ অন্যান্য মালামাল লুট করে নেয়। এরপর ডা. শরিফুল ইসলামের স্ত্রী ফারজানা বেগমকে জিম্মি করে ওই বাসার নীচ তলায় নিয়ে যায়। পরে ফারজানা বেগমের ডাকে নীচ তলার ভাড়াটিয়া রাজারহাট পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হক দরজা খুলে দিলে ডাকাতরা ওই ফ্লাটে ঢুকে পরিবারের লোকজনকে হাত-পা বেঁধে সোনার অলঙ্কারসহ নগদ অর্থসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ভোর ৪টা থেকে ৫টা পর্যন্ত ১ ঘণ্টা ডাকাতরা এ লুটপাট চালায়। 

রংপুরে ডাকাতি

পুলিশ আরও জানায়, ওই বাড়িটি সংস্থাপন মন্ত্রণালয়ের কর্মকর্তা গোলাম মর্তুজার তিনি তিন তলায় থাকেন। ডাকাতরা ডাকাতি করে চলে যাওয়ার পর তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্লাট দুটি পরিদর্শন করেছে।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি বাবুল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ডাকাতির ঘটনার কথা স্বীকার করে বলেন, ‘ডাকাতদের ধরার জন্য অভিযান শুরু হয়েছে। তবে পুলিশ এখনও কাউকেই গ্রেফতার করতে পারেনি।’

আরও পড়ুন: কাভার্ডভ্যান-প্রাইভেটকারের সংঘর্ষ, নিহত ১

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী