রায় খালেদার বিপক্ষে গেলে সহিংসতার হুমকি দিচ্ছে বিএনপি: সেতুমন্ত্রী

সাভার প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০১৮, ১৪:১১আপডেট : ২৭ জানুয়ারি ২০১৮, ১৪:১৫

    সিঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়ক উদ্ভোধন করছেন সেতুমন্ত্রী                               

বিএনপি আদালতে রায় মানে না মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী  ওবায়দুল কাদের বলেন,‘আদালতের রায় খালেদা জিয়ার বিপক্ষে গেলে বিএনপি সারাদেশে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করবে বলে হুমকি দিচ্ছে। তারা সারা দেশে আন্দোলন ও সহিংসতা করবে বলেও হুমকি দিচ্ছে। আদালতের বিরুদ্ধে যারা হুমকি দিতে পারে তাদের হাতে দেশের গণতন্ত্র ও বিচার ব্যবস্থা নিরাপদ নয়।’ সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার সাভারের হমায়েতপুরে সিঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘দেশের আদালত ও বিচার ব্যবস্থা স্বাধীন। কারণ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এবং সাংসদরাও দুর্নীতি মামলায় হাজিরা দিচ্ছেন। এমনকি মন্ত্রীর ছেলেও জেল খাটছেন। তাহলে বিএনপি কিভাবে বলে আদালত স্বাধীন নয়।’

রাষ্ট্রপতি নির্বাচনেও দেশের জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিকেই আওয়ামী লীগ মনোনয়ন দিবে বলে মন্ত্রী জানান।

আঞ্চলিক সড়ক উদ্বোধনকালে মন্ত্রীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য, সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সুন্দরবনের ১৭ বর্গ কিলোমিটার পাহারায় তিন বনরক্ষী! 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি