আউশ ধান চাষে কৃষকদের উৎসাহিত করার আহ্বান কৃষিমন্ত্রীর

রংপুর প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০১৮, ১৮:৪১আপডেট : ২৭ জানুয়ারি ২০১৮, ১৮:৪৯

বক্তব্য রাখছেন মতিয়া চৌধুরী (ছবি- প্রতিনিধি)

কৃষকদের আউশ ধান চাষে উৎসাহিত করার জন্য কৃষি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। শনিবার (২৭ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি মন্ত্রণালয়ের সব দফতরের রংপুর অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

মতিয়া চৌধুরী বলেন, ‘বোরো আমাদের নিজস্ব ধান নয়। এই ধান বিদেশ থেকে ধার করে আনা হয়েছে। এক কেজি বোরো ধান চাষে ৩ হাজার ২শ’ লিটার পানি লাগে। এভাবে পানি ব্যবহার করলে পানির স্তর নিচে নেমে যাবে। তখন আমরা খাবার পানিও পাবো না । সে কারণে কৃষি কর্মকর্তাদের উচিত বোরো ধানের পরিবর্তে কৃষকদের আউশ ধান চাষে উৎসাহিত করা।’ একইসঙ্গে তিনি নতুন নতুন আউশ ধানের জাত উদ্ভাবনের জন্য কৃষি বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান।

ক্ষোভ প্রকাশ করে কৃষিমন্ত্রী বলেন, ‘গত ১০ বছরেও আউশ ধান নিয়ে কোনও গবেষণা দেখলাম না।’ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীদের সমালোচনা করে তাদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা কী করেন? এ নিয়ে কোনও নতুন ও ভালো খবর আপনারা আমাদের দিতে পারছেন না কেন?’

আউশ এদেশের মানুষের আদি ফসল জানিয়ে তিনি আরও বলেন, ‘আউশ ধান চাষে পানির তেমন প্রয়োজন হয় না। মূলত বর্ষা মৌসুমে এ ধান আবাদ করা হয়। কোনও কারণে বৃষ্টি না হলে কেবল সম্পূরক সেচের প্রয়োজন হয়। অথচ এ ধান, ধানের ফলন, এ ধানকে রোগ-বালাই থেকে রক্ষার উপায় –এসব নিয়ে কোনও গবেষণা হয় না!’

বোরো ধান চাষে প্রচুর পানির প্রয়োজন হয় জানিয়ে তিনি বলেন, ‘বছরের পর বছর বোরো ধান চাষের কারণে আমাদের দেশের পানির স্তর ৭-৮ মিটার নিচে নেমে গেছে। গভীর নলকূপ ও ইঞ্জিনচালিত শ্যালো টিউবওয়েল ছাড়া পানি তোলা যায় না। এসব বিদেশি কোম্পানির কারসাজি। ওই সব কোম্পানি তাদের মেশিন বিক্রি করার জন্য বোরো ধান চাষের ওপর গুরুত্ব দেয়।’ এসময় বিদেশি কোম্পানির প্রেসক্রিপশন অনুসরণ না করার জন্য কৃষি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

মতিয়া চৌধুরী অভিযোগ করেন, ‘কৃষি বিভাগের জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তারা ঠিকমতো কাজ করছেন না। আজ আমাকে রংপুর অঞ্চলের ধানসহ যেসব শাকসবজি দেখানো হলো, সেখানে ভুট্টা ও গমের ওপর কিছুই দেখানো হলো না। এসব চলবে না। কৃষি বিভাগের যত গবেষণাকেন্দ্র আছে, সব গবেষণাকেন্দ্রে নতুন নতুন আবিষ্কার চাই।’

মন্ত্রী বলেন, ‘ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা এখন এককোটি টন ছাড়িয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তা হলো না। এসব কৃষি কর্মকর্তাদের ভাবতে হবে।’

তিনি বলেন, ‘কৃষি বিভাগে চাকরি হওয়ার আগে মন্ত্রী-সংসদ সদস্য দিয়ে কত তদবির হয়। এরপর আবার নিজের জেলা, নিজের ওয়ার্ডে পোস্টিং পাওয়ার জন্য তদবির শুরু হয়। এসবও আর চলবে না। চাকরি করতে হলে যেখানে পোস্টিং দেওয়া হবে, সেখানেই যেতে হবে। পছন্দ না হলে চাকরি ছেড়ে দিন।’

ধানের পাশাপাশি গম-ভুট্টা-শাকসবজি চাষাবাদের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কাঁঠাল আমাদের জাতীয় ফল। কিন্তু এটা নিয়ে এখানে কোনও গবেষণা নেই। অথচ পাশের দেশ ভারতে এ নিয়ে হররোজ গবেষণা হয়। আমাদের এখানে লিচু মাত্র কয়েক দিন পাওয়া যায়। লিচু বাজারে আসার ১৫-২০ দিন পর তা আর পাওয়া যায় না। এসব নিয়েও তো গবেষণা হতে পারে।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন– কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহা-পরিচালক আব্দুল আজিজ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহা-পরিচালক ড. আবুল কালাম আজাদ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহা-পরিচালক শাহাজাহান কবীর প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি