কুমিল্লায় মানহানির মামলায় মাহমুদুর রহমানের জামিন

কুমিল্লা প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০১৮, ২০:৩০আপডেট : ২৯ জানুয়ারি ২০১৮, ২০:৩০

মাহমুদুর রহমান

কুমিল্লা আদালতে করা হাজার কোটি টাকার মানহানির মামলায় ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান জামিন পেয়েছেন । সোমবার কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হেমায়েত উদ্দিন এ জামিন মঞ্জুর করেন। এর আগে ৭ জানুয়ারি তিনি এই মামলায় হাইকোর্টে থেকে আট সপ্তাহের জামিন নেন।

মামলাটি দায়ের করেন কুমিল্লা শহর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মো. জিয়াউল হাসান চৌধুরী সোহাগ। বঙ্গবন্ধুর পরিবার ও রাষ্ট্রের বিরুদ্ধে কুটূক্তি করার অভিযোগে ২০১৭ সালের ১২ ডিসেম্বর তিনি এক হাজার কোটি টাকার মানহানির এ মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়- ২০১৭ সালের ১ ডিসেম্বর ঢাকা জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল (বিডিসি) আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণ মাধ্যমের ভূমিকা’- শীর্ষক এক অনুষ্ঠানে মাহমুদুর রহমান বলেন,  ‘বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র নয়, শুধু মাত্র ভূ-খণ্ড আর জনগণ থাকলেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয় না, বাংলাদেশ এখন ভারতের কলোনি, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের গণতন্ত্র ও গণমাধ্যমকে হত্যা করেছে, কবর দিয়েছে।’

আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নাজমুস সাদত, অ্যাডভোকেট কামরুল হায়াত খান ও অ্যাডভোকেট আলী আক্কাসসহ অনেকে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে হত্যা মামলায় বাবা-ছেলের মৃত্যুদণ্ড

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ