পুলিশের বিরুদ্ধে জুয়াড়িদের টাকা ভাগ করে নেওয়ার অভিযোগ

সাভার প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৮, ১৪:১৪আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ১৮:৫৬

 

সাভার সাভারের আশুলিয়ায় পুলিশের বিরুদ্ধে আট জুয়াড়িকে আটকের পর উদ্ধার করা পাঁচ লাখ টাকা ভাগ-ভাটোয়ারা করে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে জুয়াড়িদের নামে আশুলিয়া থানায় একটি মামলা করা হয়। মামলায় তাদের কাছ থেকে মাত্র ১৬ হাজার ৩১০ টাকা উদ্ধারের কথা উল্লেখ করা হয়েছে।

গত সোমবার (২৯ জানুয়ারি) রাতে আশুলিয়ার জিরানী এলাকার লাইলি জেনারেল হাসপাতালের পাশের একটি কক্ষ থেকে আট জুয়াড়িকে আটক করে পুলিশ।

অভিযুক্ত পুলিশ সদস্যরা হলো- আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জামিনুর রহমান ও  সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জসিম।

আটক জুয়াড়িরা হলেন- আশুলিয়ার জিরানী এলাকার শওকত হোসেন (৩০), সিরাজুল ইসলাম (৩৬), মোহাম্মদ আলী (৩১), গোলাম মোস্তফা (৩২), মোশারফ হোসেন (৪০), আল আমিন (৩০), মহর আলী (২৭) ও আবুল কালাম আজাদ (৩৮)।

আটক ব্যক্তিদের পরিবার সদস্য ও স্থানীয়রা জানান, আশুলিয়ার জিরানী এলাকার লাইলি জেনারেল হাসপাতালের পাশের একটি কক্ষে বসে জুয়া খেলছিল আট জুয়াড়ি। পরে রাতের দিকে আশুলিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে জুয়ার প্রায় পাঁচ লাখ টাকাসহ তাদেরকে আটক করে। পরে তাদেরকে আশুলিয়া থানা হেফাজতে রাখা হয়। পরে মঙ্গলবার দুপুরে এএসআই জসিম বাদী হয়ে তাদের নামে একটি মামলা দায়ের করেন।

এদিকে জুয়াড়িদের কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা পাওয়া গেলেও পুলিশ মামলায় মাত্র ১৬ হাজার তিনশ’  টাকা উদ্ধার দেখিয়ে তাদেরকে আদালতে পাঠায়।

শিমুলিয়া ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মমতাজ বেগম বলেন, ‘আমার ভাই আল-আমিন জুয়াড়ি নন।  সোমবার সন্ধ্যায় তিনি ঘটনাস্থলে তার এক বন্ধুকে ডাকতে গিয়েছিল। অথচ আশুলিয়া থানা পুলিশ তাকেও আটক করে থানায় নিয়ে যায়।’

তিনি অভিযোগ করে আরও বলেন, ‘জুয়াড়িদের কাছে প্রায় পাঁচ লাখ টাকা ছিল। অথচ পুলিশ তাদের গ্রেফতার করলেও মামলায় মাত্র ১৬ হাজার ৩১০ টাকা দেখিয়ে বাকি টাকা ভাগ-ভাটোয়ারা করে নিয়েছে।’

এ ব্যাপারে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম বলেন, ‘এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। এছাড়াও পুলিশের সদস্যরা যদি টাকা কম দেখিয়ে আদালতে আসামি পাঠায় তাহলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

/এসএসএ/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী