রাবিতে র‌্যাগিং বন্ধে প্রশাসনের হুঁশিয়ারি

রাবি প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৮, ২০:৩৫আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ২০:৩৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) র‌্যাগিং বন্ধে সতর্কতা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান স্বাক্ষরিত এক নোটিশে এ সতর্কবার্তা জারি করা হয়।  

নোটিশে কেউ র‌্যাগ দিলে বা র‌্যাগিংয়ে সহযোগিতা করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, র‌্যাগিং একটি সামাজিক অপরাধ। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয় এবং র‌্যাগিয়ের শিকার শিক্ষার্থীর মানসিক সমস্যা সৃষ্টি হয়। এ অবস্থায় সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের কোথাও কোনও প্রকার র‌্যাগিং করা যাবে না। কেউ র‌্যাগিং করলে বা র‌্যাগিংয়ে উদ্বুদ্ধ করেছে অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করছি।

জানতে চাইলে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং বন্ধের একটা নোটিশ দেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা র‌্যাগিং সম্পর্কে সচেতন হয়।

উল্লেখ্য, গত শুক্রবার (২৬ জানুয়ারি) র‌্যাগিংয়ের শিকার হয়ে বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে চলে যায়। খবরটি মিডিয়া এবং বিশ্ববিদ্যালয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।

আরও পড়ুন: কুয়েট ছাত্রশিবিরের সম্পাদকসহ গ্রেফতার ৪

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী