কুয়েট ছাত্রশিবিরের সম্পাদকসহ গ্রেফতার ৪

খুলনা প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৮, ১৯:৪৫আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ১৯:৫১

গ্রেফতারকৃত কুয়েট ছাত্রশিবিরের নেতাকর্মীরা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ছাত্র শিবিরের সাধারণ সম্পাদকসহ চার কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে কুয়েটের বঙ্গবন্ধু হল থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মনিরা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, ছাত্র শিবির কুয়েট শাখার সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন ওরফে আল-আমিন (২২), অর্থ সম্পাদক মাহাদী হাসান (২২), মো. পারভেজ (২০) ও নাজমুল কবীর (২০)।

পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মনিরা সুলতানা বলেন, ‘গ্রেফতারকৃতরা নাশকতার পরিকল্পনা করছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কুয়েটের বঙ্গবন্ধু হলে তল্লাশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।’

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে মো. পারভেজ ও নাজমুল কবীর সরকারি বিএল কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। আর মোয়াজ্জেম হোসেন ওরফে আল-আমিন কুয়েটের ইই ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের এবং মাহাদী হাসান আইইএম চতুর্থ বর্ষের ছাত্র। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: ঝালকাঠিতে সিমেন্ট ভর্তি কার্গো জাহাজ ডুবি: চালকসহ নিখোঁজ ২ 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের