হবিগঞ্জে কৃষক হত্যা মামলায় ১০ জনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০১৮, ১৩:৩১আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ১৫:৪০

হবিগঞ্জে কৃষক হত্যা মামলায় ১০ জনের ফাঁসির আদেশ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাঘজুর গ্রামে কৃষক আব্দুর রাজ্জাক হত্যা মামলার ১০ আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৭ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এই আদেশ দেন।

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন- জেলার বানিয়াচং উপজেলার বাঘজুর গ্রমের রমিজ আলী, একই গ্রামের তরিক উল্লা, আব্দুর রহমান, আব্দুল মন্নান, বাচ্চু মিয়া, আব্দুস সালাম, ইউসুফ উল্লাহ, আব্দুল মোতালিব, আব্দুল হান্নান, নাছিম উল্লাহ। এর মধ্যে আব্দুর রহমান, আব্দুস সালাম ও আব্দুল হামিদ পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০১ সালের ২৯ অক্টোবর হাঁস চুরির ঘটনাকে কেন্দ্র করে আসামিরা আব্দুর রাজ্জাককে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনার পর ওই দিন সন্ধ্যায় নিহতের ছেলে হারুন মিয়া বাদী হয়ে ২৭ জনকে আসামি করে বানিয়াচং থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০০২ সালের ২ ফেব্রুয়ারি ২৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার দুপুরে ১৪ আসামির উপস্থিতিতে এ রায় দেন আদালত। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক জানান, আদালত ১০ আসামিকে ফাঁসির আদেশ ও ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট। তিনি রায় দ্রুত কার্যকরের দাবি জানান।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাবিবুর রহমান জানান, শিগগিরই রায়ের বিরুদ্ধে  উচ্চ আদালতে আপিল করা হবে।

আসামিদের বেশ কয়েকজন স্বজন জানান,  রায়ে তারা সন্তুষ্ট নন। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে উচ্চ আদালতে আপিল করবেন।

আরও পড়ুন:
প্রধান বিচারপতি নিয়োগ না হওয়া পর্যন্ত প্র্যাকটিস করবেন না শাহদীন মালিক

/এসএনএইচ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী