পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, আটক ৬

সুনামগঞ্জ প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:০৪

সুনামগঞ্জ সুনামগঞ্জ পৌরসভার গনিপুর গ্রাম থেকে নারী নির্যাতন মামলার একজন আসামিকে গ্রেফতারের পর থানায় নেওয়ার পথে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) এ ঘটনার পর পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে। সদর মডেল থানার এস আই আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

পুলিশ জানায়,  নারী নির্যাতন মামলার ওই আসামির নাম আতাউর রহমান। তিনি গনিপুর মসজিদের ইমাম। গত বছরের ডিসেম্বর মাসে  সদর উপজেলার শাখাইতি গ্রামের মাওলানা রিয়াজ উদ্দিনের মেয়ে হাবিবা আক্তার বাদী হয়ে তার স্বামী আতাউর রহমান, দেবর কামরুল, শ্বশুর আবুল কাশেম ও আবুল কালাম এবং ননদ সুচনা বেগমকে আসামি করে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি যৌতুকের মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামি আতাউর ও তার স্বজনরা পলাতক ছিলেন।  গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদের গ্রেফতারে অভিযান চালানো হয়।  আসামি গ্রেফতার করে থানায় নেওয়ার সময় আসামির স্বজন ও গনিপুর গ্রামের কিছু লোক পুলিশের ওপর হামলা করে মূল আসামি আতাউরকে ছিনিয়ে নিয়ে যায়। এরপর ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানার ওসি মো. শহীদুল্লাহ। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ  গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং তাৎক্ষনিক অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে। আসামি ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সুনামগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. খোরশেদ আলম বলেন, ‘ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘মসজিদের ইমাম হয়েও যৌতুকের জন্য আতাউর তার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। এ নিয়ে থানায় মামলা হয়েছে। এর আগে বেশ কয়েকবার সামাজিক সালিশও হয়েছে কিন্তু বিষয়টি নিষ্পত্তি হয়নি।’

উল্লেখ্য, মামলায় উল্লেখ করা হয়, হাবিবার দেবর কামরুলকে বিদেশ পাঠানোর জন্য নগদ তিন লাখ টাকা বাবার বাড়ি থেকে এনে দিতে চাপ প্রয়োগ করছিল শ্বশুর বাড়ির লোকজন। এ টাকা দিতে অপারগতা প্রকাশ করায় হাবিবা আক্তারের ওপর নির্যাতন চালানো হয়।



/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের