পবিত্র মাটি কলঙ্কিত করবেন না, খালেদাকে সিলেট আওয়ামী লীগ

সিলেট প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:২৯আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৩৪

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (ফাইল ছবি)

‘অতীতে তার নেতৃত্বাধীন জোট সরকার দেশকে জঙ্গি কারখানা বানিয়ে ছিল। বিএনপি নেত্রী সিলেটে আসবেন, এটা আমাদের দেখার বিষয় নয়। তার প্রতি আহ্বান রইল পূণ্যভূমি সিলেটে এসে এ পবিত্র মাটি যেন আর কলঙ্কিত না করেন।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আসন্ন সিলেট সফরের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন সিলেট নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করার কথা রয়েছে খালেদা জিয়ার। এ জন্য সোমবার (৫ ফেব্রুয়ারি) সিলেট যাবেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের আগামীকালের সফর প্রসঙ্গে আসাদ উদ্দিন আহমদ বলেন, ‘বিএনপির নেত্রীর সিলেট আসা নিয়ে পাল্টা কর্মসূচি দেওয়ার কোনও চিন্তাভাবনা আওয়ামী লীগের নেই। এ ছাড়া খালেদা জিয়া এখন দেশ ও জনগণ থেকে বিচ্ছিন্ন। তার কোনও মূল্য নেই। তবে সিলেটকে তিনি কলঙ্কিত করার পাঁয়তারা করলে তা প্রতিহত করা হবে।’    

এ ব্যাপারে সিলেট নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী বলেন, ‘সিলেটকে আর ক্ষতিগ্রস্ত না করার জন্য বিএনপি নেত্রীর প্রতি আহ্বান রইলো। জোট সরকারের আমলে সিলেটবাসী তার ধ্বংসলীলা ও লুটপাটের রাজনীতি দেখেছে। তার প্রতি অনুরোধ থাকল এসব বাদ দিয়ে তিনি যেন জনগণের কল্যাণে কাজ করেন ।’

/জেবি/এইচআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী