চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াতের ২৫ নেতাকর্মী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১৫আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১৫

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা জেলার জীবননগর, আলমডাঙ্গা ও দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের ২৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এ অভিযান চলে।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমানের নির্দেশে পুলিশ জেলার তিনটি উপজেলায় অভিযান চালিয়ে জীবননগর উপজেলার হাসাদহ গ্রামের মন্টু মাস্টারের ছেলে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুমেনে শান্ত (৩২), একই গ্রামের আলী কদর মিয়ার ছেলে ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আবু হাসান (৫৩), কন্দবপুর গ্রামের মৃত আক্তার আলীর ছেলে ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান (৪৫), জীবননগর হাসপাতালপাড়ার আতাহার আলীর ছেলে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু (৩৬), আন্দুলবাড়িয়া গ্রামের গুলতাফ হোসেনের ছেলে ইউনিয়ন জামায়াতের যুগ্ম সম্পাদক বিপুল হোসেন (৩০), একই গ্রামের আয়ুব হোসেনের ছেলে ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি জিল্লুর রহমান (৫২), আলমডাঙ্গা উপজেলার জামজামি গ্রামের দিপু শাহ এর ছেলে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দীন (৫০), শিবপুর গ্রামের হায়দার আলীর ছেলে বিএনপি সদস্য আব্দুল মোমিন (৩৭), একই গ্রামের রাসেলের ছেলে বিএনপি কর্মী শহিদুজ্জামান (৪০), দর্লভপুর গ্রামের আকালের ছেলে জামায়াত সদস্য আব্দুল মজিদ (৩৮), দুর্গাপুর গ্রামের ভেরু মণ্ডলের ছেলে ইউনিয়ন জামায়াতের কার্য নির্বাহী পরিষদের সদস্য আব্দুর রহমান (৫৫), আলীহাট নগর গ্রামের মৃত জয়নালের ছেলে জামায়াত কর্মী হেলাল উদ্দীন (৩২), দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে ইউনিয়ন বিএনিপর সভাপতি শামসুল আলম (৫০), ডুগডুগি গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে সাবেক ইউপি মেম্বার এবং ইউনিয়ন বিএনপির সহ-সম্পাদক ইউসুফ আলী (৫০), জগন্নাথপুর গ্রামের মৃত ইমান আলীর ছেলে বিএনপি কর্মী আমির হোসেন (৬৪), চন্ডিপুর গ্রামের আবু সুফিয়ান এর ছেলে সেলিম (৫০), একই গ্রামের মুসা করিমের ছেলে আবু সিদ্দিক (৫০), কুতুবপুর গ্রামের মক্করের ছেলে জিয়া (৪০), হরিরামপুর গ্রামের সিরাজুল এর ছেলে আনারুল (৩৫), মদনা গ্রামের বাক্কার ছেলে আরিফ (৩৬), পারকৃষ্ণপুর গ্রামের সাহান আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৫), ঈশ্বরচন্দ্রপুর গ্রামের শামুর ছেলে শাহা (২০), একই গ্রামের ফারুক হোসেনের ছেলে রফিকুল ইসলাম (২২) ও দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত আব্দুল কাসেমের ছেলে লাভলুসহ (২৬) ২৫ জনকে আটক করে।

আলমডাঙ্গা থানার ওসি আবু জিহাদ, জীবননগর থানার ওসি এনামুল হক ও দামুড়হুদা থানার ওসি আকরাম হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিভিন্ন ধরণের মামলা আছে।

আরও পড়ুন: ভোমরা স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রফতানি বন্ধ



/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী