লক্ষ্মীপুরে মুখ ঢেকে সাংবাদিকের ওপর হামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৭আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২৭

  লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে মুখ ঢাকা সন্ত্রাসীদের হামলায় দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি আহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর লাহারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

আহত সাংবাদিকের নাম ফয়েজুল আজিম শিশির। তিনি সদর উপজেলার দক্ষিণ মজুপুর সদর আলি ভূঁইয়া বাড়ির এ কে এম সামসুদ্দিন আহম্মেদের ছেলে।

চিকিৎসাধীন সাংবাদিক ফয়েজুল আজিম শিশির ও পরিবারের লোকজন জানান, রাতে আত্মীয় বাড়িতে থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে জকসিন-জুগির হাট সড়কের আটিয়া তলিতে মুখে মাফলার পেচানো একদল সন্ত্রাসী তার ওপর হামলা চলায়। এসময় সন্ত্রাসীরা তাকে টেনে-হিঁচড়ে জাহাঙ্গিরের পরিত্যক্ত ব্রিক ফিল্ডে নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। পরে সন্ত্রাসীরা তার সঙ্গে থাকা মোবাইল ফোন, নগদ দেড় হাজার টাকা, একটি টর্চ লাইট, পরিচয়পত্র ও ক্যামেরা নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে জানতে চাইলে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুখোশ পড়ে এভাবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় লক্ষ্মীপুরে কর্মরত সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। লক্ষ্মীপুর জেলার সব সাংবাদিক সংগঠন এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

 আরও পড়ুন: সিংগাইরে কোচিং সেন্টারের দুই শিক্ষক আটক

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে