পঞ্চগড় জেলা জামায়াতের আমিরসহ ১৪ জন গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪৫আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫৪

পঞ্চগড় নাশকতা সৃষ্টির আশঙ্কায় পঞ্চগড়ে জামায়াতে ইসলামীর আমিরসহ ১৪ জন বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পঞ্চগড় জেলা পুলিশ সুপার মো.গিয়াস উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার নেতাকর্মীরা হলেন- সদর উপজেলার ইসলামবাগ এলাকার বাসিন্দা ও জেলা জামায়াতের আমির আব্দুল খালেক, সদর উপজেলার মাহবুবুুল হক, বোদা উপজেলার সোহেল, গাইঘাটা এলাকার হাবিবুর রহমান, দলুয়াপাড়া এলাকার মোস্তফা, দেবীগঞ্জ উপজেলার মোজাফফর হোসেন, খুটামারা এলাকার রজব আলী, কাটনহাড়ি এলাকার রফিকুল ইসলাম ও আশরাফুল ইসলাম, কলেজপাড়া এলাকার আসাদুজ্জামান সুমন, সুন্দরদিঘী এলাকার লাল মিয়া, আটোয়ারী উপজেলার ওমর ফারুক, তেঁতুলিয়া উপজেলার নূর জামাল এবং খায়রুল ইসলাম।

পুলিশ সুপার জানান, নাশকতা সৃষ্টির আশঙ্কায় এবং নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিভিন্ন মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে গত রবিবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ জন এবং সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে পুলিশের বিশেষ অভিযানে জেলায় মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জন।  

 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি