টাঙ্গাইলে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দুই শিক্ষক আটক

টাঙ্গাইল প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫৯আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২৩

কোচিং সেন্টারের দুই শিক্ষক টাঙ্গাইলের ভূঞাপুরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কোচিং সেন্টারের দুই শিক্ষককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকালে তাদের আটক করা হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) শরিফ আহমেদ এ খবর নিশ্চিত করেছেন।

তারা হলো উপজেলার বাগবাড়ী গ্রামের সেকান্দার আলীর ছেলে রাসেল পারভেজ ও একই এলাকার সোহরাব সিকদারের ছেলে শহিদুল ইসলাম। তারা দুই জন গোবিন্দাসী ক্যাডেট স্কুল কোচিংয়ের বাগবাড়ী শাখায় শিক্ষকতা করতেন।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) শরিফ আহমেদ বলেন, ‘আটকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই প্রশ্নফাঁসের অভিযোগ ছিল। সেই সন্দেহ থেকেই তাদের কার্যক্রম নজরদারিতে রাখা হয়। গোপন খবরের ভিত্তিতে জানতে পারি— আজকের অনুষ্ঠিত ইসলাম ধর্ম শিক্ষা পরীক্ষার প্রশ্নপত্র বাগবাড়ী এলাকায় মোবাইল ফোনের ম্যাসেজ অপশনের মাধ্যমে লেনদেন করা হচ্ছে। এসময় শহিদুল ইসলামকে হাতে-নাতে আটক করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে পৌর এলাকার বীরহাটি বেলতলা এলাকা থেকে রাসেল পারভেজকে আটক করা হয়। আজকের অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্র আর ম্যাসেজে পাঠানো প্রশ্নপত্রের সঙ্গে মিল পাওয়া গেছে।’

এছাড়া ইসলাম ও নৈতিক শিক্ষার পরীক্ষা চলাকালে এক পরীক্ষার্থীকে এমসিকিউ প্রশ্নের উত্তর দাগিয়ে দেওয়ার সময় মাহমুদুল হাসান নামের এক শিক্ষককে হাতে-নাতে আটক করেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন। পরে তাকে এ বছর সব পরীক্ষার দায়িত্ব পালন থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। মাহমুদুল হাসান উপজেলার উয়ার্শী ইউনিয়নের সিয়াম একাডেমির সহকারী শিক্ষক।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন বলেন, ‘সবার সহযোগিতায় আমরা নকল মুক্ত সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করবো। এ কাজে ছাত্র-শিক্ষকসহ যেই প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী