চুয়াডাঙ্গায় জামায়াতের তিন নেতাকর্মী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:১২আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:১৩

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পৃথক এলাকা থেকে জামায়াতের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ ফেব্রুয়ারি) ভোরের দিকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- জামায়াতের ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন (৪৫), কর্মী সোলায়মান হক (৪৬) ও তার ভাই সামাউল হক (৪২)।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমানের নির্দেশে পুলিশের একটি বিশেষ দল উপজেলার পৃথক এলাকায় অভিযান চালায়। পুলিশ উপজেলার পুরাতন চাকলা গ্রামের আব্দুর রহমানের ছেলে জামায়াত নেতা আনোয়ার হোসেন ও বালিহুদা গ্রামের সোলায়মান হক ও সামাউল হককে আটক করে। নাশকতার মামলায় দুপুরে তাদের চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে, শনিবার সকালে বিএনপি নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশ করার জন্য জেলা সাংবাদিক সমিতির সামনে জড়ো হন। এ সময় পুলিশের অনুমতি না পাওয়ায় তারা কোনও ধরনের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করতে পারেনি বলে জানিয়েছেন দলটির জেলা যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বোলা।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি