শৈলকুপায় আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহ প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩১আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩১

ঝিনাইদহ ঝিনাইদহের শৈলকুপার ব্রাহিমপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তিন জনকে আটক করা হয়।
শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উমেদপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি সাব্দার হোসেন মোল্লা এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমানের মধ্যে এলাকায় বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সকালে উভয় পক্ষের নেতাকর্মীরা ব্রাহিমপুর এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করে। আহতদের মধ্যে ৫ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের