নিখোঁজের চার দিন পর মাদ্রাসা শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩৪আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩৪

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের চার দিন পর পাপিয়া আক্তার নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই এলাকার একটি পুকুর থেকে ওই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়।

পাপিয়া আক্তার হাটাব এলাকার হাসিব রাজের মেয়ে এবং স্থানীয় দেবই কাজীরবাগ হিফজুল কোরআন আলিম মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।

রূপগঞ্জ থানাধীন ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম মিয়া জানান, রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে মাকে টয়লেটে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয় পাপিয়া। এরপর থেকে সে নিখোঁজ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পার্শ্ববর্তী আমিনউদ্দিন মাস্টারের পুকুরে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করলে নিখোঁজ শিক্ষার্থীর পরিবার এটি পাপিয়ার লাশ বলে শনাক্ত করে।

তিনি আরও জানান, মেয়েটিকে শ্বাসরোধে হত্যার পর মৃতদেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী