নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে পেন্সিলের দাগ, চট্টগ্রামে তিন পরীক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রকিবেদক, চট্টগ্রাম
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৩

চট্টগ্রাম এসএসসি পরীক্ষা চলাকালীন রসায়নের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে পেন্সিল দিয়ে দাগ দেওয়ায় চট্টগ্রামে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) পরীক্ষা চলাকালীন তিন শিক্ষার্থীকে বহিষ্কার করতে কেন্দ্র সচিবকে নির্দেশ দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম। 

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

বহিষ্কার হওয়া তিন শিক্ষার্থী হলেন- সেন্ট প্লাসিড স্কুলের ইমাম হোসেন, তারিক আমিন চৌধুরী ও স্কলাসটিকা স্কুলের সায়মা আক্তার।

পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুবুর রহমান বলেন,  'নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে দাগ দেওয়ায় তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম পরীক্ষার হলে ওই তিন শিক্ষার্থীর কাছ থেকে দাগ দেওয়া প্রশ্নপত্র জব্দ করেন। পরে তার নির্দেশে কেন্দ্র সচিব তিন জনকে বহিষ্কার করেন।’

কত দিনের জন্য তাদের বহিষ্কার করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘বহিষ্কারাদেশ কত দিনের হবে তা বোর্ডের ডিসিপ্লিনারি কমিটি সিদ্ধান্ত নেবে।’

অন্যদিকে বহিষ্কারের প্রতিবাদে পরীক্ষা শেষে দুপুর ২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় শিক্ষার্থীরা অন্যায়ভাবে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে দাবি করে তা প্রত্যাহারের দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করেন, বহিষ্কার হওয়া তিন শিক্ষার্থী ভিন্ন ভিন্ন রুমে পরীক্ষা দিচ্ছিল। কোনও ধরনের অসদুপায় অবলম্বন না করা সত্ত্বেও তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী