কুষ্টিয়ায় এক ব্যক্তিকে গলা কেটে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪৪আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪৪

নিহতের মা ও সন্তারা

কুষ্টিয়ার দৌলতপুরে কুদরত আলী (৪০) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তারাগুনিয়া শালিমপুর ডাকবাংলার পেছনের বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় তার স্ত্রী মাছুরা খাতুনকে (২৫) আটক করেছে পুলিশ। নিহত কুদরত আলী খলিশাকুণ্ডি এলাকার পরেস মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, স্ত্রী মাছুরা খাতুনের পরকীয়ার জের ধরে শনিবার গভীর রাতে নিজ ঘরেই ঘটক কুদরত আলীকে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। পরে তার মৃতদেহ বাড়ির পাশের বাগানে ফেলে রাখা হয়। সকালে স্থানীয়রা মৃতদেহ ঘটনাস্থলে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

স্থানীয় দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদত হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রীর পরকীয়ার জের ধরে কুদরত আলীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী মাছুরাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন: মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি