জয়পুরহাটে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কলেজ ছাত্র আটক

জয়পুরহাট প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:২৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১৪

গ্রেফতার

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সোমবার বিপুল হোসেন নামে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আজ এসএসসি জীববিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বিক্রয় করার সময় তাকে আটক করা হয়। আক্কেলপুর থানার ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক বিপুল হোসেন জামালগঞ্জ কলেজের একাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্র।

আক্কেলপুর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগে ওই কেন্দ্রের সামনে মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে বিক্রি করার সময় তাকে আটক করা হয়। সে উপজেলার পূর্ব মাতাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তার আটক করা মোবাইলের ম্যাসেঞ্জার থেকে সরবরাহ প্রশ্নপত্রের সঙ্গে আজকের পরীক্ষার প্রশ্নত্রের হুবহু মিল পাওয়া গেছে। এ ঘটনায় জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা কুমার বাদী হয়ে আক্কেলপুর থানায় মামলা করেছেন। 

আরও পড়ুন: কুমিল্লায় প্রশ্নপত্র ফাঁসের দায়ে দুই যুবকের কারাদণ্ড 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে