মানুষ পুড়িয়ে হত্যা গণতন্ত্রের সংজ্ঞা হতে পারে না: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪৮

মানুষ পুড়িয়ে হত্যা গণতন্ত্রের সংজ্ঞা হতে পারে না: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপি গণতন্ত্রের কথা বলে। কিন্তু রাস্তায় গাড়ি ভাঙচুর, পুলিশকে পিটিয়ে আহত করা, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করা গণতন্ত্রের সংজ্ঞা হতে পারে না। এটা তো সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড। সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড শক্ত হাতে দমন করাই আইনশৃঙ্খলা বাহিনীর কাজ।’ রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক উৎসবে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বাকশাল নিয়ে যারা কথা বলেন তারা আসলে সেই বিষয়ে কিছু জানেন না, তারা অজ্ঞ। পঁচাত্তর সালে জাতির পিতার হত্যার পর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে। সেই সময় তথাকথিত বিচারের নাম করে ১২শ’ সামরিক বাহিনীর কর্মকর্তাকে ফাঁসিতে ঝুলিয়েছিল।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘এই দেশে স্বৈরাচারী আচরণ ও জনগণের ওপর সব চেয়ে বেশি নিপীড়ন নির্যাতন করেছিলেন জিয়াউর রহমান। পরে ২০০১-০৬ সাল পর্যন্ত খালেদা জিয়া ও তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি-জামায়াত সরকার। সুতরাং তাদের মুখে এসব কথাবার্তা শোভা পায় না।’

তিনি আরও বলেন,‘আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করে কাউকে মুক্ত করার নজির পৃথিবীতে কোথাও কি আছে? এটা কি আদৌ সম্ভব? এটা সম্ভব নয় জেনেও বিএনপি আদালতের বিরুদ্ধে আবস্থান নিয়ে আন্দোলনের নামে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। জনগণের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায়। তাদের বিরুদ্ধে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য যা করণীয় তাই করবে। এক্ষেত্রে পুলিশ বা সরকারকে দোষারোপ করার কোনও যৌক্তিকতা নেই।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এসএম মেহেদী হাসান, জেলা আাওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা প্রমুখ।

আরও পড়ুন: দেশ টিভির মানিকগঞ্জ প্রতিনিধি দশ দিন ধরে নিখোঁজ 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম