লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৪৭আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৪৭

আইন-আদালত লক্ষ্মীপুরের রামগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামী মো. শাহীন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. আবুল কাশেম এই রায় দেন। এছাড়া আসামিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সাজাপ্রাপ্ত মো. শাহীন মিয়ার বাড়ি রামগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর রাতে পারিবারিক কলহের জের ধরে শাহীন তার স্ত্রী শিখা আক্তারকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করলে পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ১৮ সেপ্টেম্বর নিহত শিখা আক্তারের বাবা মো. সিরাজ উল্যাহ বাদী হয়ে শাহীন মিয়াকে আসামি করে আদলতে মামলা করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে আজ এই রায় দেন।

লক্ষ্মীপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে