বরিশালে ৯৬ ড্রাম চিংড়ির রেনুসহ আটক ১৯

বরিশাল প্রতিনিধি
০১ মার্চ ২০১৮, ১৭:২০আপডেট : ০১ মার্চ ২০১৮, ১৭:২১

তিনটি ট্রাকে ৯৬ ড্রাম চিংড়ির রেনুসহ আটক ১৯ বরিশালে র‌্যাবের অভিযানে তিনটি ট্রাক হতে ৯৬ ড্রাম চিংড়ির রেনুসহ ১৯ জনকে আটক করা হয়েছে। ড্রামগুলোতে সাড়ে ৯ লাখ পিস গলদা চিংড়ির রেনু পাওয়া গেছে। জেলা মৎস্য অধিদফতরের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১ মার্চ) র‌্যাব-৮ এর অভিযানে এসব চিংড়ির রেনু জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে ১৯ জনকে আটক করা হয়েছে। অবৈধভাবে এসব রেনুপোনা সংগ্রহ করে বরিশাল অঞ্চল হতে পরিবহনযোগে বাগেরহাট ও খুলনা জেলার চিংড়ি ঘেরে বিক্রির জন্য নেওয়া হচ্ছিলো বলে আটককৃতরা জানিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার দিলরুবা ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আটককৃতদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও জব্দকৃত চিংড়ির রেনুপোনাগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলো- পিরোজপুর জেলার নাজমুল (১৯), গোপালগঞ্জ জেলার শহিদুল শেখ (২৩), ভোলা জেলার সোহাগ (১৯), আব্দুল কাদের (৩০), মাসুদ শেখ (১৮), মো. মাসুদ (২০), শাহ আলম (২৫), হুমায়ন (২০), ফরিদ (২২), সাকিল (১৮),  সোহাগ (১৮), নীরব হোসেন (২২), ইব্রাহিম (২২), ফরহাদ (২২), খুলনা জেলার রাসেল গাজী (২২) ও বাগেরহাট জেলার আল আমিন মল্লিক (৩০), উরান শেখ (২৪), কবির হাওলাদার (২২) ও আলম (৩৫)।

জেলা মৎস্য অধিদফতরের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস জানান, র‌্যাব-৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহষ্পতিবার সকালে বরিশাল নগরের দপদপিয়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোল প্লাজার সামনে অভিযান চালায়। এসময় খুলনা মেট্রো ট-১১-১২৭১, যশোর মেট্রো ট-১১-৩৫০২, ঢাকা মেট্টো ট-১৬-৪৭৬৬ নম্বরের তিনটি ট্রাকসহ ১৯ জনকে আটক করা হয়। এরপর তাল্লাশি চালিয়ে ট্রাক তিনটি থেকে মোট ৯৬ ড্রাম ভর্তি আনুমানিক ৯ লাখ ৬০ হাজার পিস গলদা চিংড়ির রেনুপোনা উদ্ধার করা হয়। জব্দ রেনুপোনার বাজার মূল্য আনুমানিক অর্ধ-কোটি টাকা। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের