‘কুমিল্লা কারাগারে বন্দিদের অধিকাংশ মাদক মামলার আসামি’

কুমিল্লা প্রতিনিধি
০১ মার্চ ২০১৮, ২০:২৮আপডেট : ০১ মার্চ ২০১৮, ২০:২৮

কুমিল্লা

কুমিল্লা কারাগারের বন্দিদের অধিকাংশই মাদক মামলার আসামি বলে মন্তব্য করে কুমিল্লার জেলা প্রশাসক মো.জাহাংগীর আলম  বলেন,‘বর্ডার সিল করে, রাস্তায় পাহারা বসিয়ে মাদক বন্ধ করা যাবে না। এজন্য মাদকের চাহিদা কমাতে হবে। আর চাহিদা কমাতে পরিবারে ভূমিকা উল্লেখযোগ্য।’ বৃহস্পতিবার মাদক নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকের অপব্যবহার বিরোধী তথ্য অভিযান বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের লাইব্রেরি হল রুমে  প্রেস ব্রিফিংয় অনুষ্ঠিত হয়। এ সময় আরও বক্তব্য রাখেন সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মো. মানজুরুল ইসলাম, পিপি মো. মোস্তাফিজুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আসাদুজ্জামান।

ব্রিফিংয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক জানান,কুমিল্লা জেলায় গত এক বছরে পুলিশ, বিজিবি, র‌্যাব, রেলওয়ে পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর পৌনে ৮৩ কোটি টাকার মাদক আটক করেছে।কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিক্রেতাদের তালিকা করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: বরিশালে গলায় দঁড়ি দিয়ে গৃহবধূর আত্মহত্যা

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী