ফয়জুলকে পুলিশে হস্তান্তর, ওসমানীতে ভর্তি

সিলেট প্রতিনিধি
০৪ মার্চ ২০১৮, ১৯:২৫আপডেট : ০৪ মার্চ ২০১৮, ২০:০০

ফয়জুলকে ওসমানীতে নিয়ে আসছে পুলিশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষক ও বিশিষ্ট লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর হাসান ওরফে ফয়জুল ওরফে শফিকুরকে পুলিশে হস্তান্তর করেছে সিলেট র‌্যাব-৯। এরপরই পুলিশ ফয়জুর রহমানকে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল ওয়াহাব বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল ওয়াহাব জানান, রবিবার (৪ মার্চ) বিকালে ফয়জুলকে নিজেদের হেফাজতে পাওয়ার পর পুলিশ তাকে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে হাসপাতালের ৩য় তলার ২৭ নং কেবিনে রয়েছে।

তিনি জানান, সুস্থ হওয়ার পর ফয়জুলকে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করবে জালালাবাদ থানা পুলিশ। তিনি আরও জানান, জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় শাবির রেজিস্ট্রার ইশফাকুল হোসেন জালাবাদ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় ফয়জুলকে গ্রেফতার দেখানো হবে।

সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার মাহবুবুল হক জানান, হামলাকারী ফয়জুলকে হাসপাতালে ভর্তি করিয়েছে পুলিশ। তার (ফয়জুল) শরীরের একাধিক স্থানে জখমের চিহ্ন রয়েছে। তাকে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হবে।’

উল্লেখ্য, শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে শাবি ক্যাম্পাসে এক অনুষ্ঠান চলাকালে ড. মুহম্মদ জাফর ইকবালকে পেছন থেকে মাথায় ছুরিকাঘাত করে ফয়জুল।  

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম