শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে: মেনন

নোয়াখালী প্রতিনিধি
০৫ মার্চ ২০১৮, ০১:১৬আপডেট : ০৫ মার্চ ২০১৮, ০১:১৬

শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে: মেনন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘দেশ থেকে জঙ্গি ও মাদকের আগ্রাসন রুখতে শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। দেশ আজ মাদকে ছেয়ে গেছে। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হলে খেলাঘরের মতো সংগঠনের বিকল্প নেই। খেলাঘরের মতো সংগঠনের সংস্পর্শে এলে কিশোর-তরুণরা জঙ্গি কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।’

রবিবার (৪ মার্চ) বিকালে নোয়াখালীর চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় মাঠে ‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলো’ স্লোগানে চার দিনব্যাপী খেলাঘর জাতীয় শিশু-কিশোর প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, ‘এ প্রজন্মের কিশোর-তরুণদের প্রতিজ্ঞা করতে হবে যে, এদেশে মাদক চলবে না। মাদককে না বলো, এর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। ইদানিং আমাদের কলেজ পড়ুয়া তরুণদের জঙ্গিবাদে প্রলুব্ধ করা হচ্ছে। এর বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের উন্নয়ন কাজে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য পদক্ষেপ নিতে হবে।’

কেন্দ্রীয় সভাপতি মণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক উদয়ন দেওয়ান, গণিপুর গার্লস স্কুলের পরিচালনা কমিটির সভাপতি মাহমুদুল হক বেলালসহ কেন্দ্রীয় খেলাঘরের সভাপতিমণ্ডলীর সদস্যরা ও নোয়াখালী খেলাঘর শাখার সভাপতি মাখন লাল দাস।

প্রসঙ্গত, চার দিনের এই প্রশিক্ষণ ক্যাম্পে বাংলাদেশ, ভারত ও নেপালের ৭৫০ জন শিশু-কিশোর প্রতিনিধি অংশগ্রহণ করে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে