জাফর ইকবালকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ

মৌলভীবাজার প্রতিনিধি
০৬ মার্চ ২০১৮, ০৫:৩১আপডেট : ০৬ মার্চ ২০১৮, ০৫:৩৫

জনপ্রিয় লেখক অধ্যাপক জাফর ইকবালকে হত্যাচেষ্টার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ করেছে কয়েকটি প্রগতিশীল ছাত্র ও সাংস্কৃতিক সংগঠন। ৫ মার্চ সোমবার দুপুরে শহরের চৌমোহনা চত্বরে ঘন্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের সহ-সভাপতি জহর লাল দত্ত।

মৌলভীবাজার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মিটন দেবনাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সহ-সভাপতি অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, সিপিবির সাধারণ সম্পাদক নীলিমেষ ঘোষ বলু, উদীচীর সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরী, সাংস্কৃতিক কর্মী নির্বেন্দু নির্ধূত, ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার সরকারি কলেজ সংসদের সভাপতি শুবিনয় শুভ, সাংস্কৃতিক ইউনিয়নের মনশ্রী জুঁই, ছাত্র ফ্রন্ট শহর শাখার সভাপতি মারুফ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় মৌলবাদী অপশক্তি সর্বনাশের জন্য সদা তৎপর। এর আগে মুক্তমনা প্রগতিশীল মানুষদের ওপর হামলা ও অনেককে হত্যা করা হয়। কিন্তু সেসব ঘটনায় প্রকৃত তদন্ত ও বিচার না হওয়ায় ধর্মান্ধরা উৎসাহ পাচ্ছে। অবিলম্বে এই ঘটনার বিচারের আহ্বান জানান তারা। পরে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী