পাবনায় কবিরাজকে হাত-পা বেঁধে হত্যা

পাবনা প্রতিনিধি
০৬ মার্চ ২০১৮, ১৪:১৪আপডেট : ০৬ মার্চ ২০১৮, ১৪:২৩

পাবনা

পাবনার চাটমোহরে নিজ বাড়িতে হারাধন ভট্টাচার্য (৭০) নামে এক হিন্দু কবিরাজকে হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে এবং বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত হারাধন উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর গ্রামের মৃত পার্বতীনাথ ভট্টাচার্যের ছেলে। তিনি চিরকুমার ছিলেন।

নিহত হারাধন ভট্টাচার্যের ভাতিজা তুষার ভট্টাচার্য বলেন,‘প্রতিবেশীদের দেওয়া সংবাদের ভিত্তিতে আমি ওই বাড়িতে গিয়ে দেখি নিজের শয়ন কক্ষে হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহ পড়ে আছে। পরে থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছে। 

তুষার আরও বলেন, ‘প্রতিবেশীদের কাছ থেকে শুনেছি, ৩/৪ জন বোরখা পড়া নারী বাড়িতে এসেছিল। ওই নারীরা চলে যাওয়ার পর স্থানীয়রা নিজ ঘরে হারাধন ভট্টাচার্যকে হাত-পা বাঁধা ও মৃত অবস্থায় দেখতে পায়। এসময় ঘরের সব কিছু এলোমেলো অবস্থায় ছিল। এছাড়া ঘরের মধ্যে একটি ইনজেকশেনের সিরিঞ্জ পাওয়া গেছে। কিভাবে তাকে হত্যা করা হয়েছে তা বোঝা যাচ্ছে না। তবে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে ধারণা করছি। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবীব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। কিভাবে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানানো যাবে।

আরও পড়ুন: ত্রিশালে সড়ক দুর্ঘটনায় মা নিহত, দুই সন্তান আহত

Send

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের