আরও তিন দিন হাসপাতালে রাখা হবে ফয়জুলকে

সিলেট প্রতিনিধি
০৬ মার্চ ২০১৮, ২৩:০৩আপডেট : ০৬ মার্চ ২০১৮, ২৩:১১

ফয়জুলকে ওসমানীতে নিয়ে আসছে পুলিশ (ফাইল ছবি)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষক ও বিশিষ্ট লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর হাসান ওরফে ফয়জুল ওরফে শফিকুরকে আরও তিন দিন হাসপাতালে রাখা হবে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) আব্দুল ওয়াহাব বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার (৪ মার্চ) বিকালে ফয়জুলকে পুলিশে হস্তান্তর করে সিলেট র‌্যাব-৯। এরপরই পুলিশ ফয়জুর রহমানকে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ফয়জুলের পাহারায় থাকা দুই জন পুলিশ নাম প্রকাশ না করার শর্তে জানান, মঙ্গলবার সকালে ফয়জুলকে আদালতে নেওয়ার কথা ছিল। এ কারণে তাকে আজ হাসপাতাল থেকে ডিসচার্জও করা হয়। পরে মহানগর পুলিশের পক্ষ থেকে তাকে আরও তিন দিন হাসপাতালে রাখার নির্দেশ দেওয়া হয়। 

সিলেট ওসমানী হাসপাতাল পরিচালকের দাফতরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ফয়জুরকে মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে ডিসচার্জ দেওয়া হয়। পরে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার পরামর্শে তাকে আবার ভর্তি করা হয়। সে এখন অনেকটাই সুস্থ।’

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল ওয়াহাব বলেন, ‘ফয়জুল এখনও পুরোপুরি সুস্থ নয়। সেজন্য তাকে আরও তিন দিন হাসপাতালে রাখার সিদ্ধান্ত হয়েছে।’

উল্লেখ্য, শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে শাবি ক্যাম্পাসে এক অনুষ্ঠান চলাকালে ড. মুহম্মদ জাফর ইকবালকে পেছন থেকে মাথায় ছুরিকাঘাত করে ফয়জুল। পরে উপস্থিত শিক্ষার্থীরা তাকে আটক করে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী