‘রোহিঙ্গাদের ভয় দেখানোর জন্যই ফাঁকা গুলি করেছে’

বান্দরবান প্রতিনিধি
০৭ মার্চ ২০১৮, ১৯:২৫আপডেট : ০৭ মার্চ ২০১৮, ১৯:২৫

সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে বান্দরবান পুলিশ সুপার

বান্দরবানের তুমব্রু সীমান্তের ওপারে অবস্থান নেওয়া রোহিঙ্গাদের ভয় দেখিয়ে বাংলাদেশ সীমান্তে ঢুকিয়ে দেওয়ার জন্যই মিয়ানমারের সেনাবাহিনী গত ১লা মার্চ রাতে ফাঁকা গুলি করেছে। বুধবার বিকাল ৩টার দিকে বান্দরবানে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যেহেতু রোহিঙ্গারা নো-ম্যানস ল্যান্ডে রয়েছে, সে কারণে মিয়ানমার আর্ন্তজাতিক চাপে রয়েছে। এ কারণে রোহিঙ্গাদের ওখান থেকে সড়িয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।

তিনি বলেন, ‘আমি ৪ মার্চ (রবিবার) বান্দরবানে পুলিশ সুপার হিসেবে যোগদানের পর বিভিন্ন সাদা পোশাকধারী পুলিশ ও গোয়েন্দা সংস্থার কাছ থেকে এসব তথ্য জানতে পেরেছি।

তিনি আরও বলেন, ‘আমাদের পুলিশ সব সময় সীমান্তে থাকা কক্সবাজারের বিজিবিকে সহায়তা করছে। এসময় তিনি পুলিশের সব কাজে বান্দরবানে কর্মরত সব সাংবাদিকদের সহযোগিতা করার জন্য বলেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াছিন আরাফাত, বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ মো. গোলাম সরোয়ার, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সেক্রেটারি ফরিদুল আলম সুমনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বরগুনায় সাড়ে ৬ লাখ বাগদা চিংড়ির রেনু পোনা জব্দ 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের